বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন এর সভাপত্বিত্বে আজ ২৬সেপ্টেম্বর, ২০২২ ইং সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের ভার্চুয়াল ভোটের মাধ্যমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী
ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইফসুফ আলী ।
উক্ত সভায় বিনিয়োগকারীগন পপুলার লাইফ’র ২০২১ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন । উল্লেখ্য পপুলার লাইফ’র ২০২১ সমাপনী বছরে লাইফ ফান্ড ১৭৯৪ কোটি ৭৮ লাখ টাকা হয়েছে যার প্রবৃদ্ধি হয়েছে ২.০৮%, মোট প্রিমিয়াম হয়েছে ৬৫০ কোটি ৫৮ লাখ টাকা, প্রথম বর্ষ প্রিমিয়াম ২৩০ কোটি ৪৩ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম হয়েছে ৪২০ কোটি ১৫ লাখ টাকা। শেয়ার বিক্রয়লব্ধ মুনাফা অর্জন করেছে ২৬ কোটি ২৩ লাখ টাকা এবং বিনিয়োগ থেকে আয় হয়েছে ১১২ কোটি ৮৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটি ২০২১ সালে বীমা দাবী পরিশোধ করেছে ৪৪২ কোটি ৬৯ লাখ টাকা।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করোনা মহামারীসহ নানান প্রতিকুলতার মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মস্তফা হেলাল কবির।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত