ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

   ০২:০২ পিএম, ২০১৯-০৬-২৫    1256


ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহারকারীরা কী করছেন, তা পর্যবেক্ষণ করবে ফেসবুক। এর জন্য ব্যবহারকারীকে অর্থও দেবে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। কারো ফোনে এই অ্যাপ ইনস্টল করা হলে সেটি ওই ব্যক্তি কোন অ্যাপ কত সময় ধরে ব্যবহার করেছেন, তিনি কোন দেশের নাগরিক ইত্যাদিসহ ফোনের অন্যান্য অ্যাপের তথ্যও জানতে পারবে।

তবে ফেসবুকের দাবি, ব্যবহারকারীর মেসেজ, পাসওয়ার্ড বা তিনি কোন ওয়েবসাইটে ঢুঁ মারছেন, সেসব জানতে পারবে না এই অ্যাপ।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, এর আগেও ফেসবুক ব্যবহারকারীদের তথ্য জানার জন্য ফেসবুক রিসার্চ নামে একটি অ্যাপ তৈরি করেছিল। আইফোনের জন্য তৈরি করা হয়েছিল অ্যাপটি। তবে অ্যাপলের কয়েকটি নির্দেশমালা ভঙ্গ করায় এ বছরের জানুয়ারিতে অ্যাপটি তুলে নেয় ফেসবুক।

ওই ঘটনার পর ফেসবুক ‘স্টাডি’ নামে নতুন অ্যাপটি চালু করায় বোঝা যাচ্ছে, মানুষ কীভাবে ও কোন কাজে তার ফোনটি ব্যবহার করছে, সে তথ্য জানা ফেসবুকের জন্য জরুরি। একই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে, আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে ফেসবুক।

‘স্টাডি’ অ্যাপটি কেবল প্রাপ্তবয়স্করা, অর্থাৎ ১৮ বছরের বেশি বয়সীরাই ফোনে ইনস্টল করতে পারবেন। অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত ফোনের জন্য তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহারকারীরা কোন অ্যাপকে কত বেশি তথ্য জানতে দিতে চান, সেটি নিয়ন্ত্রণ করতে পারেন। এই অ্যাপ ইনস্টল করার সময় ব্যবহারকারীর ফোনের পর্দায় ভেসে উঠবে, ঠিক কী ধরনের তথ্য অ্যাপটি সংগ্রহ করবে। এ ছাড়া সংগ্রহ করা তথ্য কী কাজে ব্যবহার করা হবে, সেটিও জানাবে ‘স্টাডি’ অ্যাপ।

ফেসবুকে ব্যবহারকারীর উল্লেখ করা বয়স অনুযায়ী ‘স্টাডি’ অ্যাপ ইনস্টল করা ব্যক্তিটি প্রাপ্তবয়স্ক কি না, তা যাচাই করা হবে। এ ছাড়া কেউ ‘স্টাডি’ অ্যাপ থেকে অর্থ রোজগার করতে চাইলে তাঁর পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে। পেপ্যালে অ্যাকাউন্ট খোলার জন্য কমপক্ষে ১৮ বছর বয়স হতে হয়।

তবে এসব তথ্য জানতে ব্যবহারকারীকে কী পরিমাণ অর্থ দেবে কিংবা কী কাজে সংগ্রহ করা তথ্য ব্যবহার করা হবে, সে বিষয়ে জানাতে চায় না ফেসবুক। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতে অ্যাপটি চালু করবে ফেসবুক। তবে সবার জন্য এই ‘স্টাডি’ অ্যাপ উন্মুক্ত করা হচ্ছে না। আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন কি না, তা ফেসবুকই আপনাকে বিজ্ঞাপন দিয়ে জানাবে।

 

সূত্র: এন টিভি


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

৪ হাজার মিলি ব্যাটারী চার্জ হবে মাত্র ১৩ মিনিটে

৪ হাজার মিলি ব্যাটারী চার্জ হবে মাত্র ১৩ মিনিটে

সুপার ফ্ল্যাশ-চার্জার প্রযুক্তির ৫-জি মোবাইল বাজারে আনতে চলছে ভিভো। নতুন এই মডেলে বৈচিত্র অনেক থা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত