শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর ১২:০০ ঘটিকায় ৩৫তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারের ই-ভোটিং এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ও ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সি। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করেন এবং তার উত্তর প্রদান করেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ ।
উল্লেখ্য, ২০২১ সালে কোম্পানীর গ্রোস প্রিমিয়াম ইনকাম বৃদ্ধি পেয়ে ৫২ কোটি ৩ লাখ টাকা হয়েছে যা ২০২০ সালে ছিল ৪৫ কোটি ৮১ লাখ টাকা। আন্ডার রাইটিং প্রোফিট ৯ কোটি ৫২ লাখ টাকা হয়েছে , ২০২০ সালে ছিল ৪ কোটি ৮৩ লাখ টাকা। করপরবর্তী মুনাফা ১০ কোটি ৬৩ লাখ টাকা হয়েছে , ২০২০ সালে ছিল ৭ কোটি ১৯ লাখ টাকা। এফডিআর ৬৫ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে , ২০২০ সালে ছিল ৬২ কোটি ৮৫ লাখ টাকা। মোট সম্পদ ১৬৫ কোটি ৭৮ লাখ টাকা হয়েছে , ২০২০ সালে ছিল ১৫০ কোটি ৮ লাখ টাকা। মোট বিনিয়োগ হয়েছে ১০৮ কোটি ৬ লাখ টাকা , ২০২০ সালে ছিল ৯৬ কোটি ৫৪ লাখ টাকা। ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা , ২০২০ সালে ছিল ১টাকা ৬০ পয়সা। জেনারেল রিজার্ভ রয়েছে ২ কোটি টাকা যা ২০২০ সালে ছিলনা। অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি হয়েছে ২ কোটি ১৯ লাখ টাকা , ২০২০ সালে ছিল ১ কোটি ৯০ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে বিনিয়োগে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন যার কারনে ১৮ কোটি ৪৩ লাখ টাকার ১ বছরের বিনিয়োগ ২৪ কোটি ৮৮ লাখ টাকায় হয়েছে। কোম্পানীর পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এফ.জে.এম হাফিজা সুলতানা।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত