বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
১০শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড’র ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৮ জুন,২০২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস.এম. আইয়ুব আলী চৌধুরীর’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রোস প্রিমিয়াম ১২৮ কোটি টাকা হয়েছে, নিট প্রিমিয়াম হয়েছে ৫৭ কোটি ১১ লাখ টাকা এবং মোট সম্পদ হয়েছে ১৮৯ কোটি ৯০ লাখ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন ।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত