বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক : আজ ২৬জুন,২০২২ সকাল ১১:০০ ঘটিকায় কোম্পানীর ৩৪তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় শেয়ার হোল্ডারের ই ভোটিং এর মাধ্যমে এ অনুমোদন নেওয়া হয়। উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসা। সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের ই ভোটিং এর মাধ্যমে অনুমোদিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী
কর্মকর্তা জাহিদ আনোয়ার খান, সিএফও এবং কোম্পানী সচিবসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য কোম্পানীর ২০২১ সালে গ্রোস প্রিমিয়াম হয়েছে ৪৬ কোটি ৭৪ লাখ টাকা, মোট সম্পদ হয়েছে ৩৬১ কোটি ৫৮ লাখ টাকা, আন্ডার রাইটিং প্রোফিট ১১ কোটি ২৩ লাখ টাকা, কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৭৯ লাখ টাকা। এছাড়াও, কোম্পানীর ইপিএস, অন্যান্য সম্পদ, বিনিয়োগ, শেয়ার হোল্ডার ইকুইটি, পরিশোধিত মুলধন, এফডিআর বৃদ্ধি পেয়েছে। ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর সিইও জাহিদ আনোয়ার খান । ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারা দেশে বন্যা, করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ জাফর আলী এফসিএস।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত