আইডিআরএ'র নন লাইফ পদে নজরুল ইসলাম এবং লাইফে কামরুল হাসানকে নতুন সদস্য হিসেবে নিয়োগ

Bank Bima Shilpa    ০৯:৫৬ পিএম, ২০২২-০৬-২৩    584

আইডিআরএ'র নন লাইফ পদে নজরুল ইসলাম এবং লাইফে কামরুল হাসানকে নতুন সদস্য হিসেবে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন সদস্য  (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলাম (লাইফ) পদে কামরুল হাসানকে নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজ বৃহস্পতিবার (২৩ জুন) এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.২০(অংশ)-৩৪৯ এবং ৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.২০(অংশ)-৩৫০ জারি করা হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী মোঃ নজরুল ইসলাম এবং কামরুল হাসানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য (লাইফ) পদটি প্রায় দুই বছর এবং সদস্য (নন-লাইফ) পদটি পাঁচ বছরের বেশি সময় ধরে খালি ছিল। ২০২১ সালের ২২ নভেম্বর এসব পদে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে নিয়োগ পাওয়া কামরুল হাসান এর আগে ২০১৬ সালে পদ্মা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী পদে নিয়োগ পান। আইডিআরএ তার এ নিয়োগ অনুমোদন করে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি।  তবে ঋণ খেলাপী হওয়ায় নিয়োগের ২৬ দিন পর ১০ মার্চ তার নিয়োগ অনুমোদন প্রত্যাহার করে নেয় আইডিআরএ।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আগে কামরুল ইসলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মেটলাইফের ক্লেইম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কামরুল ইসলাম ১৯৯১ সালে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে বিবিএ এবং ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব লিচেষ্টার থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার লাইফ অফিস ম্যানেজমেন্ট এসোসিয়েটস (এলওএমএ) থেকে লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে এফএলএমআই ডিস্টিংকশন অর্জন করেন।

অন্যদিকে কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পাওয়া মো. নজরুল ইসলাম ২০২১ সালের ২৯ জুন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান। এর আগে তিনি প্রভাতী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং রুপালী ইন্স্যুরেন্সের উর্ধ্বতন নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।

নজরুল ইসলাম ১৯৮৫ সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পাস করেন এবং বিএসসি পাস করেন ১৯৮৭ সালে। পরে ২০১১ সালে দারুল ইহসান ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাস থেকে এমবিএ পাস করেন নজরুল ইসলাম।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ