বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৮ এএম
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এই গনপ্রস্তাব থেকে উত্থাপিত মূলধন, শিল্পক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য উৎপাদনের লক্ষে ব্যবসায় সম্প্রসারন কার্যক্রমে ব্যবহৃত হবে। এসকল উৎপাদিত রাসায়নিক দ্রব্যাদি টেক্সটাইল, ঔষধ, তেল ও গ্যাস, অ্যালুমিনিয়াম, পাল্প ও পেপার,চামড়াশিল্প, ক্যাবল, এবং গৃহস্থালি ভোগ্যপণ্য সহ বাংলাদেশের বাজারে বিভিন্ন উৎপাদন শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে।
অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলাম বলেন,“পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য জিডিসিএল এর নিরন্তর প্রচেষ্টা ছিল। তারই ধারাবাহিকতায়,আমরা এবার বুক বিল্ডিং পদ্ধতির অধীনে থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আসন্ন আইপিওর একক ইস্যু ম্যানেজার হিসেবে কাজ শুরু করছি,যা জিডিসিএল এর জন্য আরেকটি মাইলফলক হতে চলেছে।"
এ ব্যাপারে মোস্তফা কামাল জানান,“এই মুহুর্তে পূঁজিবাজারে পদচারণ করা আমাদের গ্রুপের জন্য বেশ সময়োপযোগী একটি সিদ্ধান্ত, যা আমাদের মূল ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারনকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় মুলধন সংগ্রহ করতে সক্ষম করবে। গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের সাথে,আমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি যা পুঁজিবাজারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব রাখবে।”
অনুষ্ঠানটিতে আল-মোস্তফা গ্রুপের পরিচালক প্যানেল থেকে মোঃ জাফর ইকবাল, মোঃ বাবু হোসেন এবং গ্রীন ডেল্টা ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন সহ জিডিসিএল এবং আল-মোস্তফা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাঙ্ক,যা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর১০০% মালিকানাধীন সাবসিডিয়ারি। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে,জিডিসিএল বিভিন্ন সেক্টরের জন্য স্থানীয় এবং বিদেশী অর্থায়ন ব্যবস্থাপনার কাজ করছে যা ১,৫০০এরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে।
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত
বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত
বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত
এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত