কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২২তম বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন  

Bank Bima Shilpa    ০১:৪৭ পিএম, ২০২২-০৬-২০    870


কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২২তম বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন  

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান  এর সভাপত্বিত্বে আজ ২০ জুন ২০২২ ইং সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২১ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক । উক্ত সভায় বিনিয়োগকারীগন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২০২১ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন প্রশ্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন ।

সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক। উল্লেখ্য,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২১ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে মোট ৬১ কোটি ৯২ লাখ টাকা হয়েছে, নিট প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে ২৭ কোটি ২২ লাখ টাকা হয়েছে, আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) মোট ৮ কোটি ২৪ লাখ টাকা হয়েছে, এফডিআর বৃদ্ধি পেয়ে মোট ৪৪কোটি ৭৯ লাখ টাকা হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটির ২০২১ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়ে মোট ১২৫ কোটি ৪২ লাখ টাকা হয়েছে এবং ২০২১ সালে  করপূর্ববর্তী  মোট মুনাফা হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকা। ২০২১ সালে অপ্রত্যাশিত ক্ষতি/ঝুঁকির সঞ্চিতি বৃদ্ধি পেয়ে ৩০ কোটি ১১লাখ টাকা হয়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪০ কোটি টাকার বেশি।

প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সারাদেশে ৩৮ টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং ২০০৭ ইং সালে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে এ পর্যন্ত ৬২শতাংশ বোনাস শেয়ার এবং ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ ২০১১ইং সালে ১:২ রাইট শেয়ার প্রদান করেন। 

আজকের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় সর্বমোট ১৯৩ জন শেয়ার হোল্ডারের অংশগ্রহনে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২১ সালের ৬টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরে বলেন আজকের এই দিনটি আমাদের শেয়ার হোল্ডার গনের।

এসময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আপনারা নিশ্চই কোম্পানীর বার্ষিক প্রতিবেদন পেয়ে গেছেন এবং সকল তথ্য দেখেছেন। তিনি বলেন ২০২১ সালে কোম্পানী মোট প্রিমিয়াম আয় করেছেন ৬১ কোটি ৯২ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ৫৬ কোটি ৯৬ লাখ টাকা অর্থ্যাৎ ২০২০ সালের তুলনায় ৪ কোটি ৯৬ লাখ টাকা বেশি। তিনি আরও বলেন আমরা কোম্পানীর ভ্যাট এবং ট্যাক্স নিয়মিত পরিশোধ করে আসছি। কোম্পানীর ষ্টাফদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে, কর্মকর্তাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স এর ব্যবস্থা করা হয়েছে, এফডিআর বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, কোম্পানীর ক্রেডিট রেটিং AA+  ভাল অবস্থানে রয়েছে, এরকম আরও অনেক পজেটিভ অবস্থানে কোম্পানী রয়েছে।

 এসময় তিনি শেয়ার হোল্ডারদের আস্বস্ত করে বলেন আপনাদের সহোযোগীতা পেলে কোম্পানী আগামীতে ১০০ কোটি টাকা ব্যবসা করতে সক্ষম হবে এবং শীর্ষ ৫ কোম্পানীর তালিকায় পৌঁছে যাবে। তিনি আরও বলেন কোম্পানী আজকে এই অবস্থানের জন্য কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালকবৃন্দ এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

সভায় কোম্পানীর চেয়ারম্যান নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারী, সিলেটে ভয়াবহ বন্যা  এবং দেশের এই সংকটময় মুহুর্তের সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আতাউর রহমান।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।  
 


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:  লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত