মোহাম্মদ জয়নুল বারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র নতুন চেয়ারম্যান 

Bank Bima Shilpa    ০৭:৪৩ পিএম, ২০২২-০৬-১৫    736

মোহাম্মদ জয়নুল বারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র নতুন চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী। বুধবার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ আদেশ জারি করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জাহিদ হোসেন।

চিঠিতে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পাদন পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সংস্থাটির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালের ২৬ জানুয়ারি ৯ম ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে। এরপরে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন। গত বছর ১৫ অক্টোবরে পরিকল্পনা মন্ত্রণালয় হতে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মোহাম্মদ জয়নুল বারী ১৬ অক্টোবর ১৯৬২ সালে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম রফিকুল বারী ও আনোয়ারা বেগমের বড় ছেলে। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এমসি কলেজ থেকে এইচএসসি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ও নর্দান বিশ্ববিদ্যালয় হতে ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ