বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে(আইডিআরএ)'র সদস্য (প্রশাসন) মইনুল ইসলামকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা অধিশাখা) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
উপসচিব জাহিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-৩ অনুসারে কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলামকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
সরকারের
অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) মইনুল ইসলাম ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)'র নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মইনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে এমবিএ এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টেন্সি থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, আর্থিক অনিয়ম, ঘুষ-দুর্নীতিসহ নানান অভিযোগ মাথায় নিয়ে বুধবার (১৫ জুন) পদত্যাগ করেন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। এরপর পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত