আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Samsuddin Chowdhury    ০৬:৪৭ পিএম, ২০২২-০৬-০২    869

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

মো: আমিনুল ইসলাম : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব জব্দ এবং সেই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বৃহস্পতিবার এ আবেদন করেছে দুদক। এ বিষয়ে শুনানি আগামী রোববার।

গত ১ জুন এক চিঠিতে মোশাররফ হোসেনকে ২১ কর্ম দিবসের মধ্যে স্থাবর ও অস্থাবর সকল সম্পদের হিসাব দিতে বলেছে দুদক। দুদকের বিশেষ অনুসন্ধান তদন্ত-২ এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি বুধবার মোশাররফ হোসেনকে পাঠানো হয়।

সম্প্রতি এক প্রতিবেদনে আইডিআরএর চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রায় ৪২ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এরইমধ্যে সেই প্রতিবেদন উচ্চ আদালতে জমা দিয়েছে সংস্থাটি।

দুদকের নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি (মোশাররফ) জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।

রিটেলেড নিউজ

নবিগঞ্জ উপজেলায় স্বদেশ লাইফের সাংগঠনিক অফিস উদ্বোধন ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নবিগঞ্জ উপজেলায় স্বদেশ লাইফের সাংগঠনিক অফিস উদ্বোধন ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

    ডেস্ক রিপোর্ট: চতুর্থ প্রজন্মের লাইফ বীমা খাতের কোম্পানী স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স... বিস্তারিত

বিআইপিডি কর্তৃক অনুষ্ঠিত কর্মশালা ‘‘প্রেষণা, শুদ্ধাচার ও আমাদের জীবনˮ

বিআইপিডি কর্তৃক অনুষ্ঠিত কর্মশালা ‘‘প্রেষণা, শুদ্ধাচার ও আমাদের জীবনˮ

Bank Bima Shilpa

বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) গত ২২ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০ টা হতে র... বিস্তারিত

কোটালীপাড়ায় অনুপস্থিত থেকে পূর্ণ বেতন তোলার পায়তারা

কোটালীপাড়ায় অনুপস্থিত থেকে পূর্ণ বেতন তোলার পায়তারা

Bank Bima Shilpa

  গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকে পূর্ণ বেতন তোলার পায়... বিস্তারিত

 নতুন  কমিটিতে সভাপতি সুরাইয়া, সম্পাদক রহিমা

 নতুন  কমিটিতে সভাপতি সুরাইয়া, সম্পাদক রহিমা

Samsuddin Chowdhury

নিজস্ব প্রতিবেদক     মহিলা শ্রমিক লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে সুরাইয়া আক্তার ও সাধার... বিস্তারিত

 মতিঝিলে ব্যাংকিং বুথ চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

 মতিঝিলে ব্যাংকিং বুথ চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

Samsuddin Chowdhury

  রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের ডিএসই এনেক্স বিল্ডিং-এ ০১ অক্টোবর ২০১৯ইং তারিখে শাহ্জালা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত