মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৩:৫২ পিএম, ২০২২-০৫-১৪    772


মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০২২ সন্ধ্যা ৭ টায় মুগদা বড় মসজিদ সংলগ্ন স্থানীয় জম জম চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অত্র ক্লাবের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চানা করেন সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান। 

অনুষ্ঠানের শুরুতে ঈদ পরবর্তী একে অন্যের সাথে কুশলবিনিময় করেন এবং সকলের পরিবারের খবরা খবর নেন। উক্ত সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন -সালাম মাহমুদ, মোঃ আফজাল হোসেন, আবুল বাসার হাওলাদার, হুমায়ুন কবির, জাহানার সেফু, নাজনীন নিপু, এস এম মাসুদ রানা, ইমন হোসেন, কাজী রাকিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মুগদা প্রেস ক্লাবের আহবায়ক  সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান। তিনি সকলকে ঈদ পরবর্তী সময়ে একত্রিত হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আগত সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং অত্র ক্লাবের স্থায়ী কমিটি গঠনের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান করেন সালাম মাহমুদ, আবুল বাসার হাওলাদার, হুমায়ুন কবির, জাহানারা সেফু।

শুভেচ্ছা বিনিময় শেষে অত্র ক্লাবের অগ্রগতি ও আগামীর কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় আহবায়ক কমিটি বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা । এ লক্ষ্যে আগামী ২৮ মে ২০২২ পর্যন্ত সদস্য ভর্তি কার্যক্রম চলবে। ৩১ মে খশড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ৫ জুন ২০২২ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৬ জুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। ২২ জুলাই ২০২২ সাধারণ সভা ও নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আলোচনা শেষে ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মুগদা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুগদা থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত