১৫ ই আগস্ট পর্যন্ত সৌদিআরবে ওমরা ভিসা বন্ধ

   ১২:৪৮ পিএম, ২০১৯-০৬-২৪    898


১৫ ই আগস্ট পর্যন্ত সৌদিআরবে ওমরা ভিসা বন্ধ

সৌদি আরবে দুই মাসের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গত সোমবার থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি বলেছেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এ ভিসা আবার দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের জন্য আবেদন পড়ার পাঁচদিনের মধ্যে ভিসা প্রদান নিশ্চিত করা হবে। তবে এ ভিসার মেয়াদ কোনোভাবেই একমাসের বেশি অতিক্রম করবে না।’

মন্ত্রণালয়ের তথ্য মতে, ‘এ বছর ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। ওমরাহ ভিসা পাওয়া হাজিদের মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন ইতিমধ্যে সৌদি পৌঁছেছেন।’

এসব হাজির মধ্যে সবচেয়ে বেশি হলো পাকিস্তানের। দেশটির ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন সৌদিতে ওমরাহ হজ পালন করতে পৌঁছেছেন। পাকিস্তানের পরেই ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া।
এ ছাড়া ভারত থেকে ৬ লাখ ৫০ হাজার ৪৮০ জন, আলজেরিয়া থেকে ৩ লাখ ৬৫ হাজার ৬২৮ জন, ইয়েমেন থেকে ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ জন, তুরস্ক থেকে ৩ লাখ ২১ হাজার ৪৯৪ জন, মালয়েশিয়া থেকে ২ লাখ ৭৮ হাজার ৬৭৪ জন, ইরাক থেকে ২ লাখ ৭৭ হাজার ৫৭১ জন এবং জর্ডান থেকে ২ লাখ ১৬ হাজার ১৬৫ জন ওমরাহ পালনে সৌদি গেছেন। 

 

সূত্র: সিভয়েস


রিটেলেড নিউজ

 বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

Bank Bima Shilpa

আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী ... বিস্তারিত

 বাইডেন জিতলেন, এবার যা হবে

বাইডেন জিতলেন, এবার যা হবে

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়ার জন্য দীর... বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক         মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্... বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

Bank Bima Shilpa

  আন্তর্জাতিক ডেস্ক     মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের ভ... বিস্তারিত

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

Bank Bima Shilpa

   নিজস্ব প্রতিবেদক    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদা... বিস্তারিত

চেন্নাইয়ে ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চেন্নাইয়ে ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

আর্ন্তজাতিক ডেস্ক ভারতীয় সাইবার ক্রাইম এবং সাইবারলেজ সম্পর্কে সচেতনতা তৈরিতে নিযুক্ত একটি অলা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত