বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
সৈয়দ আল ফারুক লতিফুল বারী
ডেস্ক রিপোর্ট : নন লাইফ বীমা কোম্পানী এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৮১ তম সভায় সৈয়দ আল ফারুক চেয়ারম্যান এবং লতিফুল বারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আল ফারুক কোম্পানীর একজন উদ্যোক্তা পরিচালক এবং দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি স্বনাম খ্যাত উইলস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। উইলস গ্রুপ দেশে পোশাক শিল্পের একটি উল্লেখযোগ্য শিল্পগ্রুপ। আল ফারুক রিয়েল এস্টেট সেক্টরের একজন স্বনামখ্যাত ব্যবসায়ী এবং অনেকগুলো আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে রিয়েল এস্টেট সেক্টরে সুনাম অর্জন করেছেন ।
আল ফারুক এছাড়াও দেশ-বিদেশে মিডিয়া বিজনেস এবং ট্যালেন্ট হান্টিং কোম্পানী পরিচালনা করেন। তিনি বিজিএমইএ এর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফারুক ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বীমা শিল্পের উন্নতির জন্য ব্যাপক অবদান রাখেন।সংস্কৃতি ও বাণিজ্য উভয় ক্ষেত্রে সফল সৈয়দ আল ফারুক বাংলা ভাষার প্রখ্যাত কবি ও দেশের অন্যতম সাংস্কৃতিক-ব্যক্তিত্ব। তিনি ৫০টি গ্রন্থের গ্রন্থকার এবং দেশে বিদেশে ২৬টি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দেশে বিদেশে অনেক সাহিত্য সম্মেলন, বইমেলা এবং বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করেন।
লতিফুল বারী কোম্পানীর একজন উদ্যোক্তা পরিচালক। তিনি রহমত নীট ডাইং এন্ড ফিনিশিং লিমিটেডের চেয়ারম্যান, রহমত ফ্যাশন ওয়ার্স লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং রহমত টেক্সটাইল্স লিমিটেডের ডাইরেক্টর । লতিফুল বারী ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশ ভ্রমন করেছেন এবং বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করেছেন।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত