বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ ৩০ নভেম্বর,২০২১ইং তারিখ মঙ্গলবার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমেদ সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ইসি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, ইসি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। চট্টগ্রাম জোনের হেড মোহাম্মদ আজম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগ প্রশংসনীয়।’ এ সময় তিনি ইসলামী অর্থনীতি সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত