বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
বাংলাদেশ ডাক অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রকের (স্ট্যাম্পস) কার্যালয়, ডাক ভবন, ঢাকা অফিস এবং পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অধীনস্থ অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগ সাতটি পদে মোট ১৮৩ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, ড্রাফটসম্যান, ড্রাইভার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা
সাতটি পদে সর্বমোট ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা
মেইল অপারেটর, ড্রাফটসম্যান, পোস্টাল অপারেটর ও ড্রাইভার পদের বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://pmgcc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১৬ জুন, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ১৫ জুলাই, ২০১৯ বিকাল ৫টা।
সূত্র: যুগান্তর
বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত