বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
ডেস্ক রিপোর্ট: গত ১৪ই অক্টোবর ২০২১ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গুলশান সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর প্রধান কার্যালয়ে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
"বৃক্ষ রোপন করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান এর কাছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার চারা প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
উক্ত কার্যক্রমের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী এবং বসবাসকারী ২ বছরের কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহের সময় উপহার হিসেবে বিভিন্ন ধরণের গাছের চারা প্রদান করা হবে। উল্লেখ্য যে, লংকাবাংলা ফাউন্ডেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর সাথে আগামী ৫ বছর চারা বিতরণের এই কার্যক্রমটি পরিচালনা করবে।
ঢাকা শহরের সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলার ফাউন্ডেশনের এই বৃক্ষ বিতরণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য যে, ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষনের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে কর্ণেল মোঃ গোলাম মোস্তফা সারওয়ার; স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল; হিউম্যান রিসোর্সেস প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ; জেনারেল ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিসেস প্রধান মুহাম্মদ হাবিব হায়দার।
বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত