ন্যাশনাল লাইফের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০২:৩২ পিএম, ২০২১-০৯-২৯    823


ন্যাশনাল লাইফের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ভার্চুয়াল মাধ্যমে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন । এছাড়াও সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রবীর চন্দ্র দাস, এফসিএ (সিএফও )। ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর ব্যবসায়িক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান এবং কোম্পানীর ভবিষৎ ব্যবসা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। 

উল্লেখ্য, ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে  কোম্পানীর গ্রোস প্রিমিয়াম ১২২ কোটি ৮২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১,২০১ কোটি টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ১,০৭৮ কোটি ১৮ লাখ টাকা। লাইফ ফান্ড ৩০৮ কোটি ২১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৪,০০৭ কোটি ৪৮ লাখ টাকা হয়েছে, ২০১৯ সালে লাইফ ফান্ড ছিল ৩,৬৯৯ কোটি ২৭ লাখ টাকা। মোট সম্পদ ৩৭২ কোটি ৯৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪,৯০৯ কোটি ৭০লাখ টাকা হয়েছে, ২০১৯ সালে ছিল ৪,৫৩৬ কোটি ৭১ লাখ টাকা। গ্রাহকের বীমা দাবী পরিশোধ ৬৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৭৯৯ কোটি টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৭৩৫ কোটি টাকা। তাছাড়া ২০২০ সালে  কোম্পানীর অনুমোদিত মুলধন ছিল ২০০ কোটি এবং পরিশোধিত মুলধন ১০৮ কোটি ৫২ লাখ টাকা।  

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখা এবং বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ।
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত