বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
সাউদাম্পটনে বিরাট কোহলির রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছিল মোহাম্মদ নবী, মুজিব উর রেহমানরা। যে আফগানিস্তানকে গোনাতেই ধরেনি, সেই তাদের কাছেই কি না হারতে বসেছিল ভারত। শেষমেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যাচ জিতেছে ভারত।
এমন দিনে ভারতীয় অধিনায়কের মেজাজ একটু হারাতেই পারেন। এক একটি উইকেট পাওয়ার পর বুনো উল্লাস করেছেন। আবার আউট না হওয়ার সিদ্ধান্তে মেজাজ হারিয়েছেন, আম্পায়ারদের বিপক্ষে তর্ক করেছেন। তবে এর জন্য ম্যাচশেষে জরিমানাও গুনতে হলো। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে কোহলির কাছ থেকে।
একে তো প্রতিপক্ষ আফগানিস্তান, তার ওপর সময়টাও ছিল প্রতিকূলে। ম্যাচটা হেরে গেলে এতক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভারতের সমালোচনায় মুখর থাকত। ব্যাপারটা বিরাট কোহলিও ভালো করেই জানতেন। চাপটা তাই অন্য সময়ের তুলনায় অনেক বেশিই ছিল। আর সেই বাড়তি চাপ সামলাতে না পেরেই মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করে বসলেন বিরাট কোহলি।
আফগান ইনিংসের ২৯তম ওভারের কথা, আফগানিস্তানের তখন দরকার ১২৬ বলে ১১৯ রান। হাতে তখনো ছয় উইকেট। এমন সময় এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আলিম দার সাড়া না দেওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠে ভারতীয় অধিনায়ক। এতেই আইসিসি আচরণবিধি ২.১ ধারা অনুযায়ী অতিরিক্ত আবেদনের জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় কোহলিকে। এ ছাড়া কোহলির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। ম্যাচ শেষ হতেই নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ভারতের অধিনায়ক।
সূত্র: প্রথমআলো
নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত
তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত
২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত
গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত
সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত