শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৫:১১ এএম
১০শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সি। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস সহ বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর বক্তব্য প্রদান করেন কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ ।
উল্লেখ্য, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ৮ কোটি ৮১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৪৫ কোটি ৮১ লাখ টাকা হয়েছে। নিট প্রিমিয়াম ৯ কোটি ১৩লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৮ কোটি ২৭ লাখ টাকা হয়েছে। আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ১ কোটি ৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৪ কোটি ৮৩ লাখ টাকা হয়েছে। এফডিআর ৯ কোটি ১৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৬২ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে। প্রতিষ্ঠানটির ২০২০ সালে মোট সম্পদ ১১ কোটি ১৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ১৫০ কোটি ৯ লাখ টাকা হয়েছে। ২০২০ সালে করপূর্ববর্তী মোট মুনাফা হয়েছে ৯কোটি ৫৮ লাখ টাকা।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব এফ.জে.এম হাফিজা সুলতানা।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত