শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ আহমেদ এর সভাপত্বিত্বে আজ ১৪ আগষ্ট ২০২১ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ভার্চুয়াল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসেন । উক্ত সভায় বিনিয়োগকারীগন গ্লোবাল ইন্স্যুরেন্সে’র ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য ভার্চুয়াল মাধ্যমে উপস্থাপন করেন । সভায় শেয়ারহোল্ডারের ভার্চুয়াল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর চেয়ারম্যান সাঈদ আহমেদ।
উল্লেখ্য গ্লোবাল ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ৮ কোটি ৪৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৭৬ কোটি ৬৯ টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৬৮কোটি ২২ লাখ টাকা। নিট প্রিমিয়াম ৮ কোটি ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪৯ কোটি ৯৮ লাখ টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৪১ কোটি ৭৬ লাখ টাকা। করপূর্ববতী মোট মুনাফা ২কোটি ১৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৯ কোটি ১ লাখ টাকা হয়েছে। মোট সম্পদ ২০২০ সালে ৮ কোটি ৪৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০৬ কোটি ২৫ লাখ টাকা হয়েছে। তাছাড়া কোম্পানীর ইপিএস, অন্যান্য সম্পদ, বিনিয়োগ, শেয়ার হোল্ডার ইকুইটি, পরিশোধিত মুলধন, এফডিআর বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৩৮ কোটি ৬২ লাখ টাকা। তাছাড়াও প্রতিষ্ঠানটি সারাদেশে ৫৪ টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
আজকের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় সর্বমোট ১৮৪ জন শেয়ার হোল্ডারের শেয়ার সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ৯শত ৬৭টি । শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২০ সালের ৬টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ ওমর ফারুক।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো: ওমর ফারুক।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত