শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড’র ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৭ আগষ্ট,২০২১ ইং তারিখ শনিবার দুপুর ১১.০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উল্লেখ্য, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ২০২০ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম ২০১৯ সালের তুলনায় ১০ কোটি ৭৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৬৬ কোটি ৪৮ লাখ টাকা হয়েছে। নিট প্রিমিয়াম ১১ কোটি ২৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৪৯ কোটি ৭৪ লাখ টাকা হয়েছে । আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ৩ কোটি ৬৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ১০ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। এফডিআর ১৪ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৬৩ কোটি ৮১ লাখ টাকা হয়েছে। ২০২০ সালে মোট সম্পদ ২৫ কোটি ৯১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ১৩৭ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে। ২০২০ সালে ২কোটি ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে করপূর্ববর্তী মোট মুনাফা হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকা। এছাড়াও, প্রতিষ্ঠানের ২০২০ সালে শেয়ার হোল্ডার ইকুইটি, পরিচালন মুনাফা, স্থায়ী সম্পদ, মোট সঞ্চিতি, শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়েছে।
প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৪২ লাখ টাকা। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন মোঃ মজিবুর রহমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব।
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত