ফেডারেল ইন্স্যুরেন্স’র ৩৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত 

Bank Bima Shilpa    ০১:২৫ পিএম, ২০২১-০৮-০৪    1240


ফেডারেল ইন্স্যুরেন্স’র ৩৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত 


১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন 
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৪আগষ্ট,২০২১ ইং তারিখ বুধবার দুপুর ১১.০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল হক’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ (৫শতাংশ নগদ ও ৫শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

উল্লেখ্য, ২০২০ সালে মোট সম্পদ ১১ কোটি ৪১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৪৯ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১৩৮ কোটি ৫৩ লাখ টাকা। আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ২০২০ সালে ৫ কোটি ১২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ১৫ কোটি ৫৬ লাখ টাকা হয়েছে, ২০১৯ সালে ছিল ১০ কোটি ৪৪ লাখ টাকা। ২০২০ সালে কর পূর্ববর্তী মোট মুনাফা ৬কোটি ৪১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮২ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৬ কোটি ৪১ লাখ টাকা। ২০২০ সালে বিনিয়োগ আয় ৮১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২ কোটি ৬৮ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১ কোটি ৮৭ লাখ টাকা। 

এছাড়াও, প্রতিষ্ঠানের ২০২০ সালে শেয়ার হোল্ডার ইকুইটি, পরিচালন মুনাফা, স্থায়ী সম্পদ, মোট সঞ্চিতি, শেয়ার প্রতি আয় বৃদ্ধি, তাছাড়া প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে এ পর্যন্ত ১৪৬ শতাংশ বোনাস শেয়ার ও ১০ শতাংশ নগদ এবং ২০১১ সালে ১টি রাইট পেতে সক্ষম হয়েছি। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৬৬ লাখ টাকা। সভায় ডিজিটাল প্লাটফর্মে  আরো অংশগ্রহনকারী ছিলেন ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ  সিইও এ এম এম মহিউদ্দিন চৌধুরী । 

সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের  ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর  প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর সিইও এ এম এম মহিউদ্দিন চৌধুরী। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। 
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত