বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৩ এএম
১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন’র সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উল্লেখ্য, ২০২০ সালে কোম্পানীর মোট সম্পদ ২৬ কোটি ৩৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০৩ কোটি ৩০ লাখ টাকা হয়েছে। এই সম্পদ ২০১৯ সালে ছিল ১৭৬ কোটি ৯২ লাখ টাকা। এফডিআর(স্থায়ী আমানত) ২০২০ সালে ৮ কোটি ১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৮৭ কোটি ৮ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৭৮ কোটি ৯৮ লাখ টাকা। আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) ২০২০ সালে ৮৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৮ কোটি ৫৪ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৭ কোটি ৬৭ লাখ টাকা। অপ্রত্যাশিত ক্ষতি/ঝুঁকির সঞ্চিতি ২০২০ সালে ৪ কোটি ৪১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৩১ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ২৭ কোটি ৫৩ লাখ টাকা। ২০২০ সালে গ্রোস প্রিমিয়াম ৭ কোটি ২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৭০ কোটি ২১ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৬৩ কোটি ১৯ লাখ টাকা। ২০২০ সালে কর পূর্ববর্তী মুনাফা ৪কোটি ৫৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৫ কোটি ১০ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১০ কোটি ৫২ লাখ টাকা।
এছাড়াও, প্রতিষ্ঠানের ২০২০ সালে বিনিয়োগ, শেয়ার হোল্ডার ইকুইটি, পরিচালন মুনাফা, স্থায়ী সম্পদ, মোট সঞ্চিতি, শেয়ার প্রতি আয় বৃদ্ধি, ২ শতাংশ নগদ লভ্যাংশ বৃদ্ধিসহ শেয়ার হোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ প্রদান। তাছাড়া প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে এ পর্যন্ত ৬০ শতাংশ বোনাস শেয়ার ও ৭২ শতাংশ নগদ এবং ২০১১ সালে ১টি রাইট প্রদান করতে সক্ষম হয়েছে। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সিইও মো: ইমাম শাহীন। সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর সিইও মো: ইমাম শাহীন। ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মো: আতিক উল্লাহ মজুমদার।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা কোম্পানী পপুলার লাইফ ইনস্যুরেন্স ল... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : প্রগতি লাইফ ইন্সু ̈রেন্স পিএলসি. এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল ২৫ আগস্ট ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: নন লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্সুরেন্স পিএলসি'র ২৬ তম বার্ষিক সাধারন সভা (এজি... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক // পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লি... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত