বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
১৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী রিপাবলিক ইনস্যুরেন্স লিঃ এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী এর সভাপত্বিত্বে আজ ২৭ জুলাই, ২০২১ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১৪ শতাংশ (৭ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও
পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদ-উল-হাসান । উক্ত সভায় বিনিয়োগকারীগন রিপাবলিক ইন্স্যুরেন্সে’র ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন । সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদ-উল-হাসান ।
উল্লেখ্য, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছরে মোট সম্পদ ১৭ কোটি ২৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৬ কোটি ৭৫ লাখ টাকা , ১০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৭৮ কোটি টাকা , এফডিআর বৃদ্ধি পেয়ে ৪৫ কোটি ৪৭ লাখ টাকা , অবলিখন মুনাফা ১ কোটি ৪২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৪ কোটি ২৩ লাখ টাকা , কর পরবর্তী মোট মুনাফা ২ কোটি ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে। ২০২০ সালের সমাপনী বছরে কোম্পানীর ইপিএস হয়েছে ২.৩৬ টাকা এবং কোম্পানীর অনুমোদিত মুলধন ১০০.০০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ৪৬ কোটি ৩৭ লাখ টাকার বেশি। এছাড়াও ২০২০ সালে কোম্পানীর জেনারেল রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, অপ্রত্যাশিত ক্ষতি/ঝুঁকির সঞ্চিতি বৃদ্ধি পেয়েছে, কর পূর্ববর্তী মুনাফা বৃদ্ধি পেয়েছে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে শেয়ারহোল্ডারদের এ পর্যন্ত ১২৬ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
আজকের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় সর্বমোট ২৫৭ জন শেয়ার হোল্ডারের অংশগ্রহনে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২০ সালের ৫টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সজন কুমার বসাক।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশ আরো বৃদ্ধির প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত