করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলো সাউথইস্ট ব্যাংক

Bank Bima Shilpa    ০২:৫৫ পিএম, ২০২১-০৭-১২    1023


করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলো সাউথইস্ট ব্যাংক


ডেস্ক রিপোর্ট: করোনায় মৃত সাউথইস্ট ব্যাংকের মেধাবী কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক পরিবার। আজ সোমবার ১২জুলাই,২০২১  ব্যাংকের প্রধান কার্যালয়ে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের  চেয়ারম্যান  আলমগীর কবির, এফসিএ। 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এই সময়  আলমগীর কবির, এফসিএ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আগামীতে মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন। 

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান  আলমগীর কবির এফসিএ বলেন, মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর মতো অসংখ্য নিবেদিত প্রাণ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সাউথইস্ট ব্যাংক আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। করোনা মহামারী শুরু হওয়ার পর ব্যাংকের সহকর্মীরা সর্বোচ্চ সুরুক্ষা নিশ্চিতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করে আসছে। 

এই সময় আমাদের যেসব কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা নিশ্চিত কল্পে ব্যাংকের তরফ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। তবে গত ৯ জুলাই ২০২১ আমরা আমাদের অত্যন্ত মেধাবী প্রতিশ্রুতিশীল কর্মকর্তা  মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিনকে অকালে হারিয়েছি। তার অকাল প্রয়াণে আমরা সাউথইস্ট ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আগামীতেও এই পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করছি। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখার ফরেন ট্রেড এ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাউথইস্ট ব্যাংকে কর্মরত অবস্থায় মরহুম কাজী মোহাম্মদ মহিন উদ্দিন এর প্রাপ্য সকল প্রকারের আর্থিক সুবিধাসহ করোনা ভাইরাসে মৃত ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক অনুদানের চেকটি প্রদান করা হয়। 
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত