স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৫:৩৯ পিএম, ২০২১-০৭-০৮    997


স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 
১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন  
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  স্ট্যান্ডার্ড  ইনস্যুরেন্স লিঃ এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ. টি. এম. কাদের নেওয়াজ এর সভাপত্বিত্বে আজ ৮জুলাই, ২০২১ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। 
সভায় ডিজিটাল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মতিন সরকার।

 উক্ত সভায় বিনিয়োগকারীগন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে’র ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন। সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি। 
উল্লেখ্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছর পর্যন্ত মোট সম্পদ হয়েছে ১৩০ কোটি টাকা, গ্রোস প্রিমিয়াম ৪৬ কোটি ৩০ লাখ টাকা, নিট প্রিমিয়াম ২৯ কোটি ১৩ লাখ টাকা, বিনিয়োগ থেকে আয় হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা, কর পূর্ববর্তী  মোট মুনাফা ১২ কোটি ২৭ লাখ টাকা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও উক্ত সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির জেনারেল রিজার্ভ বৃদ্ধি, এফডিআর বৃদ্ধি, ইপিএস বৃদ্ধি, অপ্রত্যাশিত ক্ষতির সঞ্চিতি বৃদ্ধিসহ এ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে ৬ কোটি ১৭ লাখ টাকা। কোম্পানীর অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪৩ কোটি ২৯ লাখ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১৯৯৯ ইং সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বাংলাদেশে নন লাইফ বীমা সেক্টরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিয়মের আওতায় থেকে প্রধান কার্যালয়সহ ৩০টি শাখার মাধ্যমে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে।

সভায় শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২০ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোহাম্মদ কাওছার মুন্সি । 
 


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:  লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বà... বিস্তারিত

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাà¦... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনà§... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লà¦... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত