বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৩০জুন-২০২১ সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে ২৩৪ জন শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন । সভায় শেয়ারহোল্ডারগন আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এসএমএস এর মাধ্যমে উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম হোসেন ।
উল্লেখ্য ২০২০ সালে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদ হয়েছে ১৬০ কোটি ৬৩ লাখ টাকা, মোট প্রিমিয়াম হয়েছে ৪৩ কোটি ৮২ লাখ টাকা, কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৮ লাখ টাকা, অপ্রত্যাশিত ঝুঁকি/ ক্ষতির সঞ্চিতি হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পরিশোধিত মুলধন ৬৮ কোটি ১৭ লাখ টাকা এবং অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা।
ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ হাসান খান।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত