কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ১২:৫২ পিএম, ২০২১-০৬-১৫    1387


কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২১তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত


 ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন  
মোহাম্মদ আবুল বাশার হাওলাদার : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিঃ এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান  এর সভাপত্বিত্বে আজ ১৫ জুন ২০২১ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে  শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১০ শতাংশ (৬ শতাংশ নগদ এবং ৪শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারী ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ,  মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক । উক্ত সভায় বিনিয়োগকারীগন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে’র ২০২০ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য এবং এসএমএস সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করেন ।

সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাঠানো কোম্পানীর আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক ও কোম্পানী সচিব মোঃ আতাউর রহমান। উল্লেখ্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২০ সমাপনী বছরে গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে মোট ৫৬ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে, নিট প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে ৩২ কোটি ১৫ লাখ টাকা হয়েছে, আন্ডার রাইটিং প্রোফিট (অবলিখন মুনাফা) বৃদ্ধি পেয়ে মোট ৯ কোটি ২৯ লাখ টাকা হয়েছে, এফডিআর বৃদ্ধি পেয়ে মোট ৩৯ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটির ২০২০ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়ে মোট ১১৪ কোটি ৫১ লাখ টাকা হয়েছে এবং ২০২০ সালে  করপূর্ববর্তী  মোট মুনাফা হয়েছে ৫কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালে অপ্রত্যাশিত ক্ষতি/ঝুঁকির সঞ্চিতি বৃদ্ধি পেয়ে ২৭ কোটি ৬১লাখ টাকা হয়েছে এবং এফডিআর হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪০ কোটি টাকার বেশি।

প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সারাদেশে ৩৭ টি শাখার মাধ্যমে নন লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং ২০০৭ ইং সালে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে এ পর্যন্ত ৬২শতাংশ বোনাস শেয়ার এবং ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ ২০১১ইং সালে ১:২ রাইট শেয়ার প্রদান করেন। 

আজকের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় সর্বমোট ১৬২ জন শেয়ার হোল্ডারের অংশগ্রহনে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানীর ২০২০ সালের ৫টি এজেন্ডা অনুমোদিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ আতাউর রহমান।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ করনা মহামারীর মধ্যেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।  
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত