বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
ডেস্ক রিপোর্ট: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৫০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নাফারটিলা বাজারে উদ্বোধন করা হয়েছে। ৩১ মে, সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং মোঃ আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, আখতার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
জালাল আহমেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ ইসতিয়াক হাসানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী এজেন্ট ব্যাংকিং টিমকে অভিনন্দন জানান এবং এই কার্যক্রমকে কাঠামোগত উন্নয়নের মাধ্যমে আরো সম্প্রসারণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত