লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০১:৪৫ পিএম, ২০২১-০৪-২৯    1579


লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত


১২শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: লঙ্কাবাংলা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি: এর ২৪তম বার্ষিক সাধারন সভা আজ সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মে ২৭৮ জন শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। উক্ত ডিজিটাল সভায় শেয়ারহোল্ডারের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর পাঠানো বক্তব্য উপস্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাবে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন ২০২০ সাল আমাদের ইতিহাসে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম যেখানে ব্যবসায়িক কর্মকান্ড ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছিল ও সামষ্টিক অর্থনৈতিক বৈদেশিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
 কিন্তু বাংলাদেশ সরকারের বেশকিছু ইতিবাচক ও সময়োচিত পদক্ষেপের কারনে আমাদের বিশেষ একটা ক্ষতিগ্রস্ত হয়নি। সরকার ও নিয়ন্ত্রন সংস্থার সম্মনিত পদক্ষেপ এবং লঙ্কাবাংলা গ্রুপের শক্তিশালি কাঠামো সু শাসন বিচক্ষন ব্যবস্থাপনা পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে গৃহিত কৌশল ও কর্ম প্রনালী আমাদেরকে বছরটি সফলতার সাথে শেষ করতে সাহায্য করেছে। তিনি আরো বলেন মহামারির বিরুপ প্রভাব থেকে আমাদের কোম্পানী ও ষ্টেক হোল্ডারদেরকে রক্ষা করার জন্য আমরা সময়পোযোগী ও সুনির্দিষ্ট কৌশল বাস্তবায়ন করেছি যার কয়েকটি উল্লেখ করছি। প্রথমত কর্মীদের জন্য বিশেষত যারা অফিসে কাজ করেছেন তাদের সুরক্ষার জন্য আমরা বিশ্ব স্বাস্থ সংস্থা এবং সরকারের নির্দেশনা মেনে কর্মক্ষেত্রে সমস্ত সম্ভাব্য সতর্ক ব্যবস্থা গ্রহন করেছি। আমাদের শক্তিশালি আইটি কাঠামোর সদব্যবহারের মাধ্যমে কল সেন্টার এবং অন্যান্য ডিজিটাল মিডিয়ার সাহায্যে গ্রাহকদের মান সম্পন্য সেবা প্রদান অব্যহত রেখেছি। আমরা আমাদের পরিচালনা ব্যয় নিয়ন্ত্রনের দিকে মনোনিবেশ করেছি ।
 কোম্পানীর কার্যক্রম ডিজিটালাইজেশনে দৃষ্টি নিবন্ধন করেছি। গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রেখে কিস্তি সংগ্রহ করেছি। মহামারির কারনে গ্রাহকদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া সত্যেও আমরা আমাদের কিস্তি সংগ্রহের হার ৭৫ ভাগের উপরে রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কোম্পানী দৃঢ় টিমের বন্ধন সঠিক কৌশল বা সফল বাস্তবায়ন বৈচিত্রময় ঋন মিশ্রন যাতে রয়েছে বৈদেশিক তহবিল এবং স্থানীয় সাবোর্নিটেড বন্ড পুনরগঠিত ব্যবসায়িক প্রক্রিয়াসহ সতর্ক ও কেন্দ্রিভুত ঋণ বিতরন কার্যকর ব্যয় পরিচালনা এবং আইটি সমাধান ব্যবহারে ঈর্ষনীয় অগ্রগতির মাধ্যমে মহামারির চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছি। ফলস্বরুপ একক এবং যৌথ উভয় ভিত্তিতে কর পরবর্তি মুনাফা ২০১৯ এর তুলনায় ২০২০এ উল্ল্যেযোগ্যহারে বেড়েছে। আমি ২০২০ সালের প্রধান অর্জন সমুহ এখানে উল্ল্যেখ করছি, ২০২০ সালের শেষে কনসোলিটেড  করপরবর্তী মুনাফা দাড়িয়েছে ৯৭.৮৮ কোটি টাকা যা ২০১৯ সালে ছিল ৫০.৮ গুন কম টাকা। মুনাফার প্রবৃদ্দি হয়েছে ৯৩ শতাংশ । 
লঙ্কাবাংলা গ্রুপের চারটি সংস্থা লাভ করতে সক্ষম হয়েছে এবং গতবছরের তুলনা ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আমরা ২০২০ সালে ১০% রিটার্ন অন ইকুইটি নিশ্চিত করতে পেরেছি যা আগের বছরের তুলনায় ৪.৭৩ শতাংশ বেশি । রিটার্ন অন অ্যাসেট বৃদ্ধি পেয়ে ১.১৮ শতাংশ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। ক্যাপিটাল অ্যাডিকুয়েসিভ রেশিওতে ১৬.৭৫ থেকে ১৮.১০ শতাংশে উন্নিত করেছি যা আমাদেরকে ভবিষ্যতে ব্যবসা সম্প্রায়ন এবং ব্যাসেল ৩ পরিপালনে সাহায্য করবে। ২০২০ সালে আমরা আইএসও আইইসি ২০১৩ সনদ অর্জন করেছি। বাংলাদেশে মাত্র গুটি কয়েক ব্যাংক এই সনদ অর্জনে সক্ষমতা রেখেছে। এটি আমাদের তথ্য সুরক্ষা ব্যবস্থাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। 
এই সনদের ফলে আমাদের মুল্যবান গ্রাহকদের ডেটা এবং তথ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং গ্রাহকদের তথ্য সুরক্ষার প্রতি আমাদের প্রয়াস এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে। আমাদের গ্রাহকরা এই উদ্যোগের কারনে উচ্চতর গ্রাহক সেবা পাবে। সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির কার্যক্রমে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামীতে লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানীর সমৃদ্ধি কামনা করেন।  ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মস্তফা কামাল, এফসিএ।
 


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত