বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ডেস্ক রিপোর্ট: পুজিঁবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গতকাল ২৮ এপ্রিল ২০২১ইং তারিখে ২০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়াও ২০২০ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ স্টক
ও ৭ শতাংশ ক্যাশ) অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ইভিপি ও কোম্পানী সচিব মোঃ আবুল বাশার।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, মোঃ গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, মিসেস জেবুন নাহার, ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ ও নাসিম সেকান্দার, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ঢাকা ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধি ইমতিয়াজ ইসলাম, ম্যানেজার, ব্যাংকের বহিঃনিরীক্ষক একনাবিন, চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম এর পার্টনার মোঃ মনিরুজ্জামান, এফসিএ, ইন্ডিপেডেন্ট স্ক্রুটিনাইজার চাটার্ড একাউন্ট্যান্ট ফার্ম- আর্টিসান এর প্রতিনিধি খন্দকার মাহফুজুর রহমান, ম্যানেজার, কর্পোরেট এফেয়ার্সএবং ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত