মেসিতে মান বাঁচলো আর্জেন্টিনার

   ০৪:৩৯ পিএম, ২০১৯-০৬-২০    857


মেসিতে মান বাঁচলো আর্জেন্টিনার

কোপা আমেরিকার প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে লজ্জাজনক হারের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আজ (বৃহস্পতিবার) মাঠে নামে আর্জেন্টিনা। মিনেইরোতে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। একাদশ আর কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের বাজে পারফরম্যান্সের গণ্ডি থেকে বেড়িয়ে আসতে পারেনি আলবিসেলেস্তেরা। ফলে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো তাদের।
জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামা আর্জেন্টিনা এদিনও ম্যাচের শুরু থেকে খেলতে থাকে অগোছালো ফুটবল। যার সুযোগ নিয়ে ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। বাঁ-পাশ থেকে মিগুয়েল আলমিরনের মাটি কামড়ানো ক্রসে বল জালে পাঠান রিচার্ড সানচেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ওই ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে সার্জিও আগুয়েরো মাঠে নামলে খেলায় কিছুটা ধার ফেরে গেল দুবারের ফাইনালিস্টদের। ৫৭ মিনিটে মেসির দুর্দান্ত শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে এর আগে বল ইভান পিরিসের হাতে লাগায় রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি।

পেনাল্টি পেয়েছিল প্যারাগুয়েও। কিন্তু ডেরলিস গঞ্জালেসের শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকিয়ে দিলে আর লিড নেয়া হয়নি এদোয়ার্দো বেরিজ্জোর শিষ্যদের। এদিকে এই গোল না হওয়ায় হাফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা। নতুবা আরও একটি হার নিয়েই মাঠ ছাড়তে হতো তাদের।
তবে হারের লজ্জা এড়ালেও এবারের কোপার শেষ আটে যাওয়ার সমীকরণ বেশ কঠিন হয়ে পড়ল আর্জেন্টিনার জন্য। ২ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট পেয়েছে তারা। সুতরাং শেষ ম্যাচে কাতারকে হারানোর কোনো বিকল্প নেই লিওনেল স্কলানির ছাত্রদের। এ ছাড়া কলম্বিয়া-প্যারাগুয়ের ম্যাচের ফলাফলের দিকেও চেয়ে থাকতে হবে তাদের।

 

সূত্র: এবিএন নিউজ


রিটেলেড নিউজ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bank Bima Shilpa

  নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

Bank Bima Shilpa

তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

Staff Reporter

            মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

Bank Bima Shilpa

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি  ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রা‌নে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত