ডাচ্-বাংলা ব্যাংক'র ২৫তম বার্ষিক সাধারণ সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa    ১২:০৫ পিএম, ২০২১-০৪-২৭    1178


ডাচ্-বাংলা ব্যাংক'র ২৫তম বার্ষিক সাধারণ সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 

ডেস্ক রিপোর্ট: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান  সায়েম আহমেদের সভাপতিত্বে গত  ২৬
এপ্রিল ২০২১ ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে  শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ
সভায়  শেয়ারহোল্ডারবৃন্দ ২০২০ সালের জন্য ৩০% ডিভিডেন্ড (১৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ১৫% স্টক ডিভিডেন্ড)
প্রদানের অনুমোদন দেন।

৩১ ডিসেম্বর, ২০২০ ইং তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়।
শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২০ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ
করেন।
২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭২,৩৫৫.৪ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে
ছিল ৩৯০,৩৬২.০ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৮২.০ মিলিয়ন টাকা বা ২১.০%। ২০২০ সালে ব্যাংক কর্তৃক
প্রদানকৃত ঋণের পরিমান ২৭৩,৩৮২.৯ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২৫৬,২৩৯.৭ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার
দাঁড়ায় ৬.৭%। ২০২০ সালে ব্যাংকের ডিপোজিট ৬০,৪৫১.৮ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২,৬১১.০ মিলিয়ন টাকা যা
পূর্ববর্তী বছরে ছিল ৩০২,১৫৯.২ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২০.০%।

ব্যাংক ২০২০ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৯,৬৬০.৮ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭,৪৩৬.৩ মিলিয়ন
টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৫,৪৯৮.৭ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৪,৩৪১.৪ মিলিয়ন টাকা।
চলতি বছরে শেয়ারহোল্ডারদের ১০ টাকার শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৮৯ টাকা। ইধংবষ ওওও অনুযায়ী ২০২০ সালের শেষে
ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৭.২% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০%
থাকা বাঞ্ছনীয়।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে  আবেদুর রশীদ খান এর পুনঃনিয়োগ অনুমোদন করে।
সভা ২০২০ সালের জন্য কোম্পানীর নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং
কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং -এর নিয়োগ অনুমোদন করে।


রিটেলেড নিউজ

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম এজিএমএ ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ৩০তম এজিএমএ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৬তম এজিএম অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত