স্বাগতম এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করল সাউথইস্ট ব্যাংক

Bank Bima Shilpa    ০৭:৩০ পিএম, ২০২১-০৩-০৭    1239


স্বাগতম এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করল সাউথইস্ট ব্যাংক

 

ডেস্ক রিপোর্ট : আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবসের চেতনাকে ধারণ করে মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। জনগণের দোরগোড়ায় দ্রুত ব্যাংকের সেবা সমূহ পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করবে এজেন্ট ব্যাংকিং “স্বাগতম”।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন একযোগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর এবং রংপুরে এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান; সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডোর (অবঃ) মোঃ আবু বকর, এফসিএ; ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, এফসিএমএ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবার সুবিধা উপভোগ করতে পারবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত