বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
ডেস্ক রিপোর্ট: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এ নন এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিষয়ক পর্যালোচনা সভা ২ মার্চ, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান।
ভার্চুয়াল সভায় উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, আবেদ আহমেদ খান, আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের, মোঃ মঞ্জুরুল আলম, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীগণ এবং ৮৯টি নন এডি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে আমদানি-রপ্তানির টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে গ্রাহকদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত