বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুর শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং নেটিজেন আইটি সম্প্রতি ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ নামে একটি ক্ষুদ্রবীমা সমাধান চালু করেছে। নেটিজেন আইটির স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘এডুম্যান’ এর আওতাভুক্ত আছে দেশের ৫০০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লক্ষ শিক্ষার্থী এবং ৫০ হাজার শিক্ষক। ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ গ্রহণে স্কুলের মাসিক বেতনের সাথে নামমাত্র প্রিমিয়াম যোগ করে এই ২০ লক্ষ শিক্ষার্থীর বৈধ অভিভাবকগন বীমা কভারেজের আওতায় চলে আসবেন। এতে অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সন্তানের পড়াশোনার খরচ সামলানোর জন্য তাৎক্ষণিক ২ লক্ষ টাকা
পর্যন্ত কভারেজের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ৫০ হাজার শিক্ষক এই বীমার আওতায় থাকবেন এবং তাতে করে শিক্ষকদের পরিবারের আর্থিক ভবিষ্যৎও থাকবে সুরক্ষিত।
এডুম্যান সফটওয়্যার এর সাথে ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ সমন্বিত থাকায় এর ইউজার এক্সপেরিয়েন্স হবে সম্পূর্ণ ডিজিটাল। পলিসি গ্রহণ, পলিসি সেবা, বীমা দাবি উত্থাপনসহ সবকিছুই সফটওয়্যার অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হবে। এই উদ্যোগ গার্ডিয়ান লাইফের দ্বিতীয় সর্ববৃহৎ মাইক্রো ইন্স্যুরেন্স প্রকল্প যা এক বিশাল গোষ্ঠীর জীবন বীমা অতি সহজে নিশ্চিত করবে। এছাড়াও গার্ডিয়ান লাইফের বহুল আলোচিত গার্ডিয়ান ব্র্যাক বীমা প্রকল্প এ পর্যন্ত নিশ্চিত করেছে ১ কোটিরও বেশি ক্ষুদ্র ঋণগ্রহীতার জীবন ও পরিবারের আর্থিক সুরক্ষা।
সম্প্রতি কক্সবাজারে ‘গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স’ এর আনুষ্ঠানিক উদ্ধোধন অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), শেখ রকিবুল করিম (এফসিএ) বলেন, দেশের লক্ষ লক্ষ শিশুদের শিক্ষা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করণে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আসন্ন দেশের ২য় জাতীয় বীমা দিবসকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ নেয়া। আর্থিক অন্তর্ভুক্তির এই যুগে, দেশের সামগ্রিক কল্যাণে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক অবদান রাখতে আর্থিক খাতের সম্ভাব্য সব ভূমিকা নিয়ে ভাবার এখনি যথাযথ সময়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশিকুজ্জামান খান, প্রেসিডেন্ট, নেটিজেন আইটি লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী, বাংলাদেশ সরকার।
অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান নোবেল, ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং, নেটিজেন আইটি, রুবাইয়াৎ সালেহীন, হেড অফ মার্কেটিং এন্ড কমিউনিকেশনস, গার্ডিয়ান লাইফ, মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, গার্ডিয়ান লাইফ এবং আশিষ চক্রবর্তী, চীফ অপারেটিং অফিসার, নগদ।(সংবাদ বিজ্ঞপ্তি)
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত